অহংকার না থাকলে কাপড় ঝুলিয়ে পরতে সমস্যা নেই
হাকিম আত-তিরমিযির "আল মানহিয়্যাত" বই থেকে
বিখ্যাত মুহাদ্দিস ও ফকিহ ইমাম হাকিম আত-তিরমিযি (মৃত্যু ৩২০ হিজরি) তার "আল মানহিয়্যাত" (নিষিদ্ধ বিষয়সমূহ) বইতে লিখেছেন,
وعامة الأحاديث التى جاءت عن جر الإزار، إنما تدل على أن النهى مع الشرط، قال:) من جر الإزار خيلاء (؛ فدل هذا على أن النهى عن جر الإزار إذا كان خيلاء.
ইযার (লুঙ্গি, পাজামা) লম্বা করার নিষেধাজ্ঞার ব্যাপারে যে সমস্ত হাদিস তার প্রায় সবগুলোই শর্তযুক্ত ভাবে এসেছে, যেমন নবীজী সা. বলেছেন, "যে গর্বভরে ইযার হেচড়ে বেড়ায়..." এখান থেকে বোঝা যায় যে, ইযার টেনে বেড়ানো নিষিদ্ধ যখন এটা অহংকার বশত হবে।
حدثنا قتيبة عن سعيد، حدثنا مالك بن أنس، عن نافع وزيد بن أسلم وعبد الله بن زبير، كلهم يخبر عن ابن عمر: أن رسول الله ﷺ قال:) لا ينظر الله يوم القيامة إلى من جر ثوبه خيلاء .
আমাদের কুতাইবা বলেছেন, সাইদ থেকে, তিনি ইমাম মালিক বিন আনাস থেকে, তিনি নাফে, যায়েদ বিন আসলাম এবং আব্দুল্লাহ বিন যুবায়ের থেকে এবং তারা সবাই হযরত ইবনে ওমর থেকে যে, আল্লাহর রাসুল (সা) বলেছেন, "কেয়ামতের দিন আল্লাহ তাদের দিকে দৃষ্টিপাত করবেন না যারা অহংকার করে কাপড় টেনে বেড়াত।"
وحدثنا قتيبة، عن مالك، عن أبى الزناد، عن الأعرج، عن أبى هريرة، عن رسول الله ﷺ قال: لا ينظر الله إلى من جر إزاره بطرًا
আমাদের কুতাইবা বলেছেন মালিক থেকে, তিনি আবুয যিনাদ থেকে, তিনি আ'রাজ থেকে, তিনি আবু হুরায়রা থেকে, তিনি আল্লাহর রাসুল (সা) থেকে যে, তিনি বলেছেন, "আল্লাহ তাদের দিকে তাকাবেন না যারা দাপটভরে ইযার হেচড়ে বেড়াত।"
فهذا الإسبال والجر للثوب إنما كره للمختال الفخور. وروى عن ابن عباس رضى الله عنه أنه قال: كل ما شئت، والبس ما شئت، ما أخطأتك خصلتان: سرف ومخيلة. وقد كان في بدء الإسلام المختال يلبس الخز، ويجر الإزار ويسبله؛ فنهوا عن ذلك. وقد كان فيهم من يلبس الخز ويسبل الإزار فلا يعاب عليه، منهم أبوبكر رضى الله عنه؛ حيث قال: يا رسول الله، إنى رجل قليل اللحم فإذا أبرزت سقط إزارى على قدمى وقد قلت ما قلت؟ قال: (لست منهم يا أبا بكر) .
সুতরাং কাপড় ঝুলিয়ে দেওয়া এবং টেনে বেড়ানো অপছন্দ করা হয়েছে অহংকারী দাম্ভিক ব্যক্তির জন্য। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, তোমার যা ইচ্ছা খাও, যা ইচ্ছা পরিধান কর। কেবল দুইটি মন্দ স্বভাব ব্যতীত কোন তুমি ভুল সাব্যস্ত হবে না — অপচয় ও অহংকার। সাহাবিদের মধ্যে অনেকেই ছিলেন যারা খায (তুলা দিয়ে তৈরি কাপড়ের দৈর্ঘ বরাবর রেশমের সেলাই) এবং ইযার ঝুলিয়ে পরেছেন, কিন্তু তাদের নিন্দা করা হয় নি। যেমন: হযরত আবু বকর রা. বলেছিলেন, হে আল্লাহর রাসুল, আমার শরীরে মাংস কম, আমি যখন সোজা হই আমার ইযার খুলে পায়ে পড়ে যায়। আর আপনি তো এই বিষয়ে যা বলার তা বলেছেন। নবীজী (সা) বললেন, (আমি যাদের কথা বলেছি) তুমি তাদের অন্তর্ভূক্ত না হে আবু বকর।
حدثنا بذلك أبى، حدثنا أحمد بن يونس، عن زهير، عن موسى بن عقبة، عن سالم بن عبد الله، عن أبيه، قال: قال رسول الله ﷺ: (من جر ثوبه خيلاء لم ينظر الله إليه يوم القيامة)؛ فقال أبوبكر رضى الله عنه: بأبى أنت يا رسول الله، إن أحد شقى إزارى يسترخى إلا أن أتعاهد ذلك منه؟ فقال رسول الله ﷺ: (لست ممن يصنعه خيلاء) .
এই হাদিস আমাকে আমার বাবা বলেছেন, তিনি বলেন আমাকে আহমদ বিন ইউনুস বলেছেন, যুহাইর থেকে, তিনি মুসা বিন উকবা থেকে, তিনি সালেম বিন আব্দুল্লাহ থেকে, তিনি তার পিতা ইবনে ওমর থেকে, তিনি আল্লাহর রাসুল (সা) থেকে যে, তিনি বলেছেন, "যে তার পোশাক দম্ভবরে টেনে বেড়াবে, আল্লাহ তার দিকে কেয়ামতের দিন দৃষ্টিপাত করবেন না।" এতে আবু বকর বললেন, "আমার পিতা আপনার জন্য উৎসর্গিত হোক, আমার ইযারের এক পাশ ঝুলে থাকে যদি আমি খেয়াল না করি।" আল্লাহর রাসুল (সা) বললেন, "তুমি তাদের অন্তর্ভূক্ত না যারা অহংকার বশত এটা করে।"
حدثنا سفيان بن وكيع، حدثنا أبى، عن إسرائيل، عن حكيم بن جبير، عن خيثمة، قال: أدركت ثلاثة عشر من أصحاب رسول الله ﷺ يلبسون الخز.
আমাদের সুফিয়ান বিন ওয়াকি' বলেছেন, তার পিতা থেকে, তিনি ইসরাইল থেকে, তিনি হাকিম বিন জুবায়ের থেকে, তিনি খায়সামা থেকে যে, তিনি বলেছেন, "আমি আল্লাহর রাসুলের তেরোর অধিক সাহাবিকে দেখেছি যারা 'খায' পরিধান করত।"
حدثنا سفيان، عن أبيه، حدثنا محمد بن قيس، عن أبى عون، قال: كان الحسن والحسين رضى الله عنهما يلبسان الخز.
আমাদের সুফিয়ান বলেছেন, তার পিতা থেকে, তিনি বলেন আমাদের মুহাম্মদ বিন কায়স বলেছেন, আবু আওন থেকে যে, হযরত হাসান এবং হুসাইন রা. 'খায' পরিধান করতেন।
حدثنا إبراهيم بن يوسف، حدثنا يزيد بن زريع، عن عمرو بن أبى وهب، قال: سمعت بكر به عبد الله المزنى في المسجد البصرة يقول:
كان أصحاب رسول الله ﷺ الذين لا يلبسون لا يطعنون على الذين يلبسون.
আমাদের ইবরাহিম বিন ইউসুফ বলেছেন, আমাদের ইয়াযিদ বিন যুরাই' বলেছেন, আমর বিন আবি ওয়াহব থেকে যে, আমি বকর বিন আব্দুল্লাহ আল-মুযানিকে বলতে শুনেছি তিনি বসরার মসজিদে বলেছেন, "আল্লাহর রাসুলের যে সাহাবিরা খায পরতেন না, তারা যারা পরতেন তাদের দোষারোপ করতেন না।"
حدثنا سفيان، حدثنا أبى، حدثنا عتبة بن عبد الرحمن، عن على بن زيد بن جدعان، عن سعيد بن المسيب.. في لبس الخز، قال: إذا صلح قلبك فالبس ما بدا لك.. فذكرت ذلك للحسن : إن من صلاح القلب ترك الخز.
আমাদের সুফিয়ান বলেছেন, তিনি বলেন আমাদের আমার বাবা বলেছেন, আমাদের উতবা বিন আব্দির রহমান বলেছেন, আলী বিন যায়দ বিন জাদআন থেকে, তিনি তাবেয়ি সাইদ ইবনুল মুসাইয়্যাব থেকে যে, তিনি বলেছেন, "তোমার অন্তর যদি শুদ্ধ থাকে, তাহলে যা চাও পরিধান কর।" আমি এটা হাসান বসরিকে বললে, তিনি বললেন, "অন্তর শুদ্ধ করতে হলে খয ত্যাগ কর।"
حدثنا سفيان، حدثنا أبى، عن منصور، عن أبى وائل، قال: كان عبد الله يسبل إزاره، فقيل له؛ فقال: إنى رجل حمش الساقين. قال سفيان: يعنى رقيق الساقين.
আমাদের সুফিয়ান বলেছেন, তিনি বলেন আমাদের আমার বাবা বলেছেন, মানসুর থেকে, তিনি আবু ওয়ায়েল থেকে যে, তিনি বলেন, সাহাবি আব্দুল্লাহ বিন মাসুদ তার ইযার ঝুলিয়ে পরতেন। তাকে জিজ্ঞেস করা হলে, তিনি বললেন, আমার পায়ের নলা সংকীর্ণ। সুফিয়ান ব্যাখ্যা করেন, তার পায়ের নলা খুব চিকন ছিল।
فقد وضح لنا أن سبب النهى إنما هو الخيلاء، فإذا علم من قلبه أنه مختال فليجتنب وكان في بدء الأمر رفع الإزار إلى أنصاف الساق تجنبا للخيلاء والمراءاة، وكذلك تشمير القميص، فلم يزل الناس في تبديل من سوء ضمائرهم، حتى صار ذلك تصنعا ومراءاة؛ فكان من شمر الإزار والقميص ممقوتا لسوء مراده.
সুতরাং আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল যে, এটা নিষিদ্ধ করার কারণ হল অহংকার। সুতরাং কেউ যদি তার অন্তরে বুঝতে পারে সে অহংকারী, সে এটা পরিত্যাগ করবে। ইসলামের সূচনায় ইযার উপরে গোঁড়ালি ও হাটুর মাঝ পর্যন্ত তুলে রাখতে আদেশ দেয়া হয়েছিল যেন এর মাধ্যমে অহংকার ও লোক দেখানো পরিহার করা যায়। একই কথা বর্তমানে কাপড় ভাঁজ করে রাখার ক্ষেত্রে, মানুষের অন্তরের মাঝে পরিবর্তন আসতে আসতে বর্তমানে এটাই এখন কৃত্রিমতা ও লোক দেখানোতে পরিণত হয়েছে। সুতরাং এখন ইযার ও কাপড় ভাঁজ করে রাখাই নিন্দিত হবে মন্দ উদ্দেশ্যের কারণে।
وروى عن أيوب السختيانى : أنه طول قميصه له الخياط في ذلك؛ فقال: السنة اليوم في هذا الزى، أو كلاما هذا معناه.. كأنه ذهب إلى أنه إنما نهى عن طوله للخيلاء فشمروا. فاليوم صار التشمير مراءاة وتصنعا وتزيينا للخلق يختالون في الدنيا بالدين! وروى أن عمر بن عبد العزيز كان قميصه وجبته تضرب شراك نعليه.
আইউব সুখতিয়ানি র. থেকে বর্ণিত আছে, তার দর্জি তার জন্য কাপড় লম্বা করে বানাতেন। তিনি বলতেন, বর্তমানে এই পোশাক পরাই হল সুন্নাতের চাহিদা কিংবা এর কাছাকাছি অর্থের কথা। অর্থাৎ তার দৃষ্টিতে যেহেতু অহংকার থেকে কাপড় লম্বা করা হত, তাই একে নিষেধ করে কাপড় ভাঁজ করতে আদেশ দেয়া হয়েছিল। কিন্তু এখন খোদ ভাঁজ করে রাখাই লোক-দেখানো, কৃত্রিমতা ও মানুষের সামনে বেশ-ধারণ করে ধর্মের মাধ্যমে দুনিয়াতে অহংকার করার উপায়ে পরিণত হয়েছে। এছাড়াও হযরত ওমর বিন আব্দুল আযিয থেকে বর্ণীত আছে, তার কাপড় ও জুব্বা তার জুতার তলি পর্যন্ত স্পর্শ করত।
- হাকিম আত-তিরমিযির 'আল মানহিয়্যাত' বইয়ের ৫২-৫৪ পৃষ্ঠা থেকে অনূদিত।

